1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাপ্তাইয়ে দু আঞ্চলিক সংগঠন গ্রুপে বন্দুকযুদ্ধে প্রাণ হারালো এক। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

কাপ্তাইয়ে দু আঞ্চলিক সংগঠন গ্রুপে বন্দুকযুদ্ধে প্রাণ হারালো এক।

রাঙামাটি জেলা প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ২৩২ বার

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হবার খবর পাওয়া গেছে।
বুধবার বিকেল হতে সন্ধ্যার পর পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
ওসি জানান, ঐ ওয়ার্ডে গংগ্রিছড়া পাড়া এলাকায় জেএসএস এবং এমএনপির মধ্যে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় দলের সম্রাট (৩২) নামে একজন গোলাগুলিতে নিহত হয়েছেন নিশ্চিত করেন। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখনো।

সাথে ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করে রাত ১০ টা ৪৫ মিনিটে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। বর্তমানে লাশটি পুলিশের থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যোগাযোগ করা হলে ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া নামক এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পারি। এর পর ইউপি চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, কোন কোন দলের মধ্যে হয়েছে এই বন্দুক যু দ্ব সংঘর্ষ হয়েছে ঠিক খবর জানতে পারেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net