1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে প্রথম আলো বন্ধুসভার নবীনবরণ ও বন্ধু সম্মাননা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

কুবিতে প্রথম আলো বন্ধুসভার নবীনবরণ ও বন্ধু সম্মাননা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি, চাঁদনী আক্তার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৩২৬ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নবনির্বাচিত প্রথম আলো
বন্ধুসভার কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।সেইসাথে নবীন বন্ধুদের বরণ ও বন্ধু সম্মাননা -২০২৩ প্রদান করা হয়েছে।বুধবার (১২ জানুয়ারি) বেলা তিনটায় টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এটি অনুষ্ঠিত হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহা. হাবিবুর রহমান,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান,ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা,ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক জাকিয়া জাহান মুক্তা, প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজিউল হক সোহাগ ও বন্ধু সভার সাবেক সাধারণ সম্পাদক ঐশি ভৌমিক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, প্রথম আলোর যে স্লোগান তার সাথে আমরা সকলেই একমত। প্রথম আলোর বন্ধুসভা যেভাবে সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়ে যাচ্ছে তা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। বন্ধুসভার সকল ভালো কাজের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবসময় এগিয়ে থাকবে। আমি নবীন সদস্যদের বলবো “ভালোর সাথে,আলোর পথে” এ স্লোগানকে সামনে রেখে নিজের গুনগত মান বৃদ্ধি করে সকলের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার।’ এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি কুবি বন্ধুসভার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন গণিত বিভাগের ২০১৮- ১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা শান্তা এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেহেদী হাসান তানিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net