1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডাদেশ। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ 

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডাদেশ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ২৩৭ বার

ঠাকুরগাঁওয়ে ২০২০ সালের একটি মাদকের মামলায় মো: ওমর ফারুক ওরফে ফারুক নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং ২ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়। ১৬ জানুয়ারী সোমবার ঠাকুরগাঁও বিজ্ঞ দায়রা জজ মামুনুর রশিদ এ রায় প্রদান করেন। এ মামলায় অপর আসামী মো: রবিউল ইসলামকে খালাস দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ আগষ্ট রানীশংকৈল উপজেলার কনরাইট (কুমোরগঞ্জ) বাজারে পুলিশের এসআই মো: খাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ জানতে পারে পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের মো: আ: আজিজের ছেলে মো: ওমর ফারুক ওরফে ফারুক (২৬) অটো চার্জারযোগে মাদকদ্রব্য বহন করছেন। পরে রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের সামনে সন্দেহাতিতভাবে একটি অটো চার্জারকে আটক করা হয়। সেখানে একটি জারকিনের ভেতরে বিশেষ কৌশলে থাকা ১৮৯ বোতল ফেনসিডিলসহ ওমর ফারুককে গ্রেফতার করে পুলিশ।

তাকে জিজ্ঞাসাবাদে মামলার অপর আসামী রানীশংকৈল উপজেলার জগদল (নদীবস্তি) গ্রামের মো: ইয়াসিন আলীর ছেলে মো: রবিউল ইসলামের নিকট ক্রয় করে নিয়ে এসেছেন বলে জানায়। পরে তাকে ফেনসিডিলসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

মামলার দীর্ঘ তদন্ত শেষে মো: ওমর ফারুক ওরফে ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ও সন্তোষজনকভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ২লাখ টাকা জরিমানা করা হয়। অপর আসামী মো: রবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী ছিলেন এ্যাড. শেখর কুমার রায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net