1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকায় বিএনপির গণ অবস্থান কর্মসূচি সফল করতে মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ঢাকায় বিএনপির গণ অবস্থান কর্মসূচি সফল করতে মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি - মোঃ জাকির হোসেন -
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৪০১ বার

আগামীতে এক দফা আন্দোলনের জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নবী উল্লাহ নবী বলেছেন, আওয়ামী সরকারের দূর্নীতি, লুটপাট ও দুঃশাসনে সারাদেশের মানুষ আজ অতিষ্ঠ। দেশের জনগণ এ জুলুমবাজ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সারাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আন্দোলনের মাধ্যমেই আওয়ামী দুঃশাসনের বিদায় হবে।

আজ ৫ ই জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সকল থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নবী উল্লাহ নবী এসব কথা বলেন।

নবী উল্লাহ নবী বলেন, আওয়ামী সরকার বিএনপির গণ অবস্থান কর্মসূচির অনুমতি নিয়ে টালবাহানা শুরু করে দিয়েছে, কিন্তু সরকারের কোন টালবাহানা কাজে আসবে না। যেকোন অবস্থাতেই আগামী ১১ জানুয়ারির গণ অবস্থান কর্মসূচি সফল করতে হবে। এ জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে প্রস্তুত থাকতে হবে।

আগামী ১১ জানুয়ারি ঢাকায় বিএনপির গণ অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আগামী ১১ জানুয়ারি বিএনপির গণ অবস্থান কর্মসূচি যেকোন মূল্যে সফল করতে হবে। গণমিছিল থেকেও গণ অবস্হান কর্মসূচিতে ব্যাপক ভাবে অংশ নিতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
রফিকুল আলম মজনু বলেন, সারাদেশের মানুষের কল্যানের জন্য বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য ২৭ দফা আর আন্দোলনের জন্য ১০ দফা কর্মসূচি দিয়েছে, দলের নেতাকর্মীদের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

মতবিনিময় সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোঃ মোহন, আব্দুস সাত্তার, চেয়ারম্যান মনির হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, লিটন মাহমুদ, মহানগর কমিটির সদস্য ফরহাদ হোসেন, মকবুল ইসলাম টিপু, গোলাম হোসেন, লতিফ উল্লাহ জাফরু, আরিফুর রহমান নাদিম, চকবাজার থানা বিএনপির হাজী শফিকুল ইসলাম রাসেল, যাএাবাড়ী থানা বিএনপির জামশেদুল আলম শ্যামলসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net