1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

তিতাসে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৪৭৩ বার

কুমিল্লার তিতাসে দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারাদেশ থেকে বিভিন্ন মাদ্রাসার ১৬১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে বাছাইপর্বের পর দুইটি ক্যাটাগরিতে ২০জন প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত পর্বের আয়োজন করে মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদ্রাসা ও এতিমখানা হিফজ বিভাগ। এতে প্রধান বিচারক ছিলেন, বিশ্বজয়ী হাফেজ গড়ার সফল কারিগর শায়েখ হাফেজ ক্বারী নাজমুল হাসান ও হাফেজ ক্বারী মাওলানা একেএম ফিরোজ।

এসময় সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী আশরাফ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, মীর শওকত লিটন, মনির হোসেন, ইউপি মেম্বার ইব্রাহিম সরকার প্রমূখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাইদুর রহমান, মোশাররফ হোসেন ও ছাত্রলীগ নেতা জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আমিন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন উক্ত অনুষ্ঠানের প্রধান বিচারক হাফেজ ক্বারী মাওলানা একেএম ফিরোজ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরষ্কার হিসেবে ‘ক’ ক্যাটাগরি ৩০ পারা কুরআন প্রতিযোগিতা প্রথম স্থান বিজয়ীকে নগদ ৫০ হাজার, দ্বিতীয় স্থান বিজয়ীকে ১৫ হাজার ও তৃতীয় স্থান বিজয়ীকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। এবং ‘খ’ ক্যাটাগরি ১০ পারা কুরআন প্রতিযোগিতা প্রথম স্থান বিজয়ীকে নগদ ১৫ হাজার, দ্বিতীয় স্থান বিজয়ীকে ১০ হাজার ও তৃতীয় স্থান বিজয়ীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। বাকী প্রতিযোগিতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net