1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  মাগুরার শ্রীপুরে জুলাই যোদ্ধা শহীদ ফরহাদের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  নকলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত    রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত

নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে সহায়তা

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ২৮৯ বার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম এর পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোতে ২০০টি টিন, নগদ ৫০হাজার টাকা, কম্বল, শীতবস্ত্র, শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে পালপাড়া গ্রামের মোল্লা বাড়িতে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সায়েম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, আমিশাপাড়া ইউনিয় আ.লীগের সভাপতি আলমগীর হোসেন, দেওটি ইউনিয়ন চেয়ারম্যান নূরুল আমিন শাকিল, দেওটি আ.লীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত ১১জানুয়ারি রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মোল্লা বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ওই বাড়ির ১২টি পরিবারের বসত ও রান্না ঘর পুড়ে যায়। এতে ঘরগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net