1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত, আহত-১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগ ইউএনও’র সহকারী’র বিরুদ্ধে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্ভোদন  ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত, আহত-১

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ৩১৫ বার

মাগুরার শ্রীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে,এতে আহত হয়েছে সাবেক এক সেনা সদস্য। ০২ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল গ্রামে আমতৈল-সাচিলাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম পাপ্পু মীর (১৯)। তিনি উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছী পূর্বপাড়া গ্রামের করিম মীরের ছেলে। সে দ্বারিয়াপুর সম্মিলনী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী হাসান মিয়া (৪৫) নামের একজন আহত হয়েছেন। তিনি উপজেলার তারাউজিয়াল গ্রামের আকরব মিয়ার ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পাপ্পু মাগুরা থেকে মোটরসাইকেলে চৌগাছী পূর্বপাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিল। আমতৈল-সাচিলাপুর সড়কের তারাউজিয়াল গ্রামে পার্শ্ব রাস্তা দিয়ে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেল আরোহী মারাত্বক আহত হয়৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কলেজ ছাত্র পাপ্পু’র অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন। সোমবার রাত ৭ টা ৪০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত হাসান মিয়া বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর শুনেছি কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net