1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রোভার স্কাউটে নতুন নেতৃত্বে এসেছে মাহমুদুল এবং জাকিয়া - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোভার স্কাউটে নতুন নেতৃত্বে এসেছে মাহমুদুল এবং জাকিয়া

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৪৮৪ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউটস গ্রুপের ২০২২-২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সিনিয়র রোভারমেট (এসআরএম) হিসেবে মনোনীত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম ও গার্ল-ইন- সিনিয়র রোভারমেট পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বিথী।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী স্বপ্নচূড়া রিসোর্টে বার্ষিক ডে- ক্যাম্প ও দায়িত্ব হস্তান্তর-২০২৩ অনুষ্ঠানের মাধ্যমে নয়া কমিটির নাম ঘোষণা করেন কুবি ইউনিটের রোভার স্কাউট লিডার ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন।

কমিটিতে রোভারমেট হিসেবে মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম সিফাত, ইমাম হোসেন, মো. নূরুল হক। সহকারী রোভারমেট হিসেবে রয়েছে, মো. মহি উদ্দিন, মো. ইয়ামিন ভূঁইয়া, মো. তোফাজ্জল হোসেন ও মো. হাসান।

এছাড়াও গার্ল-ইন রোভারমেট হিসেবে মনোনীত হয়েছেন মাহবুবা মাহা, রোকেয়া আক্তার, ইয়ামিন আখন্দ। সহকারী গার্ল-ইন রোভারমেট হিসেবে রয়েছেন নাসরিন আক্তার, চাঁদনী আক্তার, সুমাইয়া জান্নাত ও শারমিন আক্তার লাকি।

রোভার ইমাম হোসেন ও রোভার মাহবুবা মাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক মাইনুদ্দিন খন্দকার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটসের কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের গার্ল- ইন রোভার স্কাউট সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। কুমিল্লা জেলা রোভার লিডার মো. দিদারুল হক রিমন এবং বাংলাদেশ স্কাউটসের প্রকাশনা উপ-কমিটির সদস্য মো. মহিউদ্দিন লিটন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net