ঢাকা   ০৯:৩০:২২ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি চালকদের পাশে দাঁড়িয়েছেন ‘তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব’

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৫৭০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার তিতাসে সড়ক দুর্ঘটনায় আহত দরিদ্র সিএনজি চালক রবি আউয়াল (৪৫) কে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব’।

শুক্রবার সকালে আহতের নিজ বাড়ি উপজেলার দড়িমাছিমপুর গ্রামে গিয়ে তার হাতে নগদ ১০,০০০ হাজার টাকা তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান রাজ।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এমআই টিপু, ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম, সহ-সভাপতি সবুজ খান, মোঃ মনোয়ার হোসেন মুন্না, সোহাগ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক চান বাদশা মোল্লা, পারভেজ খান ও অর্থ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অনেকেই।

সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান রাজ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া। স্বল্প সময়ে অসংখ্য মানবিক কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব মানবতার কল্যাণে আছে এবং ভবিষ্যৎও থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি