1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক সংসদ কক্সবাজার'র সাধারণ সভা ও বার্ষিক পিকনিক ১৫ ফেব্রুয়ারী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

সাংবাদিক সংসদ কক্সবাজার’র সাধারণ সভা ও বার্ষিক পিকনিক ১৫ ফেব্রুয়ারী

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৩০০ বার

পর্যটন নগরী কক্সবাজারের তরুণ সাংবাদিকদের প্রাণের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজার এর সাধারণ সভা ও বার্ষিক পিকনিক-২০২৩ আগামী ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।

পর্যটন শহরের মোটেল উপলের ‘জারা কনভেনশন হলে’ সাংবাদিকদের বর্ণিল মিলন মেলা বসবে।

এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে আয়োজিত কার্যনির্বাহী পরিষদের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সাংবাদিক সংসদ কক্সবাজার এর সভাপতি এম এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল করিম শহীদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সিকদার, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির, আবদুর রশিদ মানিক, আশরাফ বিন ইউছুপসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়ন সাংবাদিকতার প্রত্যয় নিয়ে ২০১০ সাল থেকে এগিয়ে চলছে সাংবাদিক সংসদ কক্সবাজার। এই সংগঠনের সদস্যরা সবসময় পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করে। তাছাড়া সাংবাদিকদের যেকোন সংকটে সাংবাদিক সংসদ সবসময় পাশে থাকে। তাই দেশ ও জাতির সেবায় সংগঠনের সবাইকে আরও নিরলসভাবে কাজ করতে হবে।

এতে আগামী ১৫ ফেব্রুয়ারী সাধারণ সভা ও পিকনিক সফল করতে শহীদুল করিম শহীদকে আহ্বায়ক ও জাহাঙ্গীর আলম শামসকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন ও কোহেলিয়া টিভির চেয়ারম্যান তরুণ আদনান সাউদকে সংগঠনের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তসহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net