1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে মোবাইল না পেয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

সৈয়দপুরে মোবাইল না পেয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ৩৩৩ বার

নীলফামারীর সৈয়দপুরে মোবাইল ফোনের আবদার করে না পেয়ে বাবা-মার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে তাসফিয়া জান্নাত তিথি (১৭) নামে এক কলেজ ছাত্রী। সে শহরের শেরে বাংলা সড়কের তানসিন ইলেকট্রনিক দোকান মালিক টি এম মাসুম আহমেদের মেয়ে। বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে শহরের চাঁদনগর বেলী রোড এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, নিহত তিথি এবার এসএসসি পাশ করে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে। কিছুদিন থেকে সে বাবা-মার কাছে একটি এনড্রোয়েড মোবাইল ফোন কিনে চাচ্ছে। তার আবদারে সাড়া না দেয়ায় গতকাল মঙ্গলবার সন্ধায় একপ্রকার রাগারাগী করে না খেয়েই ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে।

সারারাত কেউ আর কোন খোঁজ নেয়নি। সকাল ৯ টায় মেয়েটির মা একবার ডাকাডাকি করলেও কোন সাড়া মেলেনি। তারপরও পরিবারের কেউ তেমন গুরুত্ব দেয়নি। দুপুর পেরিয়েও তিথি রুম থেকে বের না হওয়ায় বেলা ২ টার দিকে দরজায় আঘাত করেও কোন প্রতি উত্তর না পেয়ে সন্দেহ হয়। তখন দরজার শিটকিনি ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখা যায়।

খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ছাত্রীটির লাশ নামানো হয়। ধারণা করা হচ্ছে রাতের প্রথম প্রহরেই মেয়েটি আত্মহত্যা করেছে। সুরতহাল তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। আর এনিয়ে পরিবারের বা অন্য কারও কোন অভিযোগ নেই। তাই মেয়েটির বাবার মুচলেকা নিয়ে লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।(ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net