1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে এইচএসসি’র ফলাফলে শীর্ষে মডেল কলেজ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

চৌদ্দগ্রামে এইচএসসি’র ফলাফলে শীর্ষে মডেল কলেজ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৫৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে এইচএসসি পরীক্ষা-২০২২ এর ফলাফলে শীর্ষ স্থান অর্জন করেছে চৌদ্দগ্রাম মডেল কলেজ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চৌদ্দগ্রাম মডেল কলেজ থেকে এবার ৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ফলাফলে চারটি জিপিএ ফাইভসহ শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে কলেজটি। জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো: মায়েদা আক্তার সুরমা, শাহেলা তাবাসসুম অনীমা, আফসার আহমেদ, খন্দকার ওমর হাছান আব্দুল্লাহ্। জিপিএ ফাইভ প্রাপ্তদের মধ্যে তিনজনসহ অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি ফলাফলের তুলনায় এইচএসসিতে জিপিএ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতান। মডেল কলেজের অভাবনীয় এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল কলেজের সভাপতি এনামুল হক খন্দকার বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় বরাবরের মত এবারও এইচএসসিতে গৌরবজনক ফলাফল অর্জন করায় সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে চৌদ্দগ্রাম মডেল কলেজ। ফলাফলের এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’ এ সময় তিনি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতানসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারে এইচএচসি পরীক্ষায় ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে পাস করেছেন ৭ হাজার ৯০৭ জন। পাসের হার শতকরা ৯০.৭২ শতাংশ। যা সব বোর্ডের মধ্যে সর্বোচ্চ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net