1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে পৌরসভার শহরে পাখি তামিম নামে পরিচিত এই পাখি প্রেমীর বাড়ি । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে পৌরসভার শহরে পাখি তামিম নামে পরিচিত এই পাখি প্রেমীর বাড়ি ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬১ বার

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার পৌরসভা শহরে ছোট থেকেই পাখির প্রতি খুব মায়া তার। খাঁচার পোষা পাখি লাভবার্ডের সঙ্গে তার যাত্রা শুরু চার বছর আগে। প্রথমে শখ থাকলেও এখন তা আয়ের উৎসে পরিণত। ‘পাখি তামিম’ নামে পরিচিত এই পাখিপ্রেমীর বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌর শহরে। তার এই পাখির খামার দেখতে প্রতিদিন আসছেন পাখিপ্রেমীরা, কিনছেন পাখিও। বাড়ির কাছে আসতেই শোনা গেল পাখির কলরব। ছাদে গিয়ে আটকে গেল চোখ। সুন্দর পরিচ্ছন্নভাবে সাজানো পাখির খাঁচা। নানা প্রজাতির অসংখ্য লাভবার্ড, কাকাতুয়া, ফন্স, দেশি-বিদেশি কবুতরসহ বিভিন্ন পাখি। আর এসব পাখির মধ্যে কেউ উড়াউড়ি করছে। কেউবা বানাচ্ছে বাসা। মনোরম সব দৃশ্য দেখতে অনেকে আসছেন তামিমের পাখির খামারে। প্রথমে শখ থাকলেও এখন তার পাখির খামার যেন একটি আয়ের উৎস।

পাখির খামারের পাশাপাশি নিজস্ব পুকুরে মাছ চাষ করেন তামিম। জানা যায়, পাখির প্রতি ভালোবাসা থেকেই ২০১৪ সালে প্রথম দুটি বাজরিগার নিয়ে বাসার ছাদে একটি খাঁচায় রাখেন তামিম। পরবর্তীতে সেই পাখির বাচ্চা দিলে সেটিকে বড় পরিসরে করার চিন্তা করেন। ২০১৮ সালে বগুড়া থেকে ১৮ জোড়া পাখি কিনে নিয়ে এসে ছাদে তৈরি করেন একটি পাখির সেট। বর্তমানে তার খামারে ৫০ জোড়ার বেশি পাখি আছে। খামারটি করতে খরচ হয়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকার মতো। তার এই খামারে প্রতি মাসে খরচ হয় ৩ হাজার টাকা। পাখিপ্রেমী তামিম হোসেন বলেন, ছোট থেকেই পাখির প্রতি ভালোবাসা। সে ভালোবাসা থেকেই পাখির খামার করা। আমি প্রথম অল্প পরিসরে এই খামার করে থাকি। এক সময়ের শখ আজ আমার একটি ব্যবসায় পরিণত হয়েছে। আশা করি আগামীতে আরও বড় পরিসরে করব পাখির খামারটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net