1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ১ম শ্রেণীর মাদ্রাসা ছাত্র বলাৎকারের শিকার : শিক্ষক আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

ডেমরায় ১ম শ্রেণীর মাদ্রাসা ছাত্র বলাৎকারের শিকার : শিক্ষক আটক

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৩২ বার

রাজধানীর ডেমরায় একটি মাদ্রাসায় ১ম শ্রেণীতে পড়–য়া ৭ বছর বয়সের এক ছাত্র ওই মাদ্রাসার পাক্ষিক শিক্ষক দ্বারা ২ বার বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খবর পেয়ে মঙ্গলবার দিনগত রাতে ডেমরার কোনাপাড়া এলাকার ওই মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক মো. ইয়াসিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ওই রাতেই ইয়াসিন দ্বিতীয়বার ছাত্রটিকে মাদ্রাসার টয়লেটে কৌশলে বলাৎকার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুক্তভোগী ছাত্রটির বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার মায়ের অন্যত্র বিয়ে হয় বলে ছেলেটি তার নানীর কাছেই থাকে। এদিকে পাক্ষিক শিক্ষক ইয়াসিনের কু নজর পড়ে নরম স্বভাবের ওই ছেলেটির দিকে। ওই ধারাবাহিকতায় ইয়াসিন ছেলেটিকে মারধর করে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে গত ২ মাস আগে ওই লম্পট তার টুপি ধোয়ার জন্য ছেলেটিকে বাথরুমে পাঠিয়ে দরজা বন্ধ করে বলাৎকার করে।

তারা আরও জানায়, ছেলেটিকে বারবার বলাৎকারের জন্য ওই শিক্ষক নানা প্রলোভন দেখিয়েছেন। তার সঙ্গে সঙ্গ দিলে ছেলেটির পড়াশোনার খরচ ও অন্যান্য যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেয় ওই লম্পট। এদিকে মঙ্গলবার রাতে বলাৎকারের পর ছেলেটি তার নানীর কাছে সব খুলে বলে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net