1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতা মূলক সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

বাঁশখালীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতা মূলক সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৭ বার

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ চট্টগ্রামের উদ্যেগে বাঁশখালীতে হাতি-মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনে জনসচেতনাতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় বাঁশখালী ইকোপার্কে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের দ্বিপান্বিতা ভট্টচার্য্য। প্রধান অথিতি ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের রফিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগ চট্টগ্রাম কাজল তালুকদার, জলদী অভয়ারন্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, জলদী সহ-ব্যবস্থাপনা কমিঠির ট্টেজারার সাংবাদিক জোবাইর চৌধুরী।

জনসচেতনামূলক সভায় বক্তারা বলেন, বন্যপ্রাণী আমাদের সম্পদ। তাদের রক্ষণাবেক্ষন ও সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। বর্তমানে পাহাড়ে হাতির পর্যাপ্ত খাবার ব্যবস্থা না থাকায় হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ছে। তাই পাহাড়ে হাতির খাবার নিশ্চিত করতে হবে আমাদের সকলকেই। দক্ষিণ চট্টগ্রামের যেসব স্থানে হাতি হানা দিচ্ছে সেসব স্থানে এলিপ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) গঠন করা হয়েছে। তারা হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদানে কাজ করে যাচ্ছে। পাশাপাশি হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে সুদুর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net