1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ ছাত্রলীগ, হ্নীলা ইউনিয়ন শাখার বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৩ইং, সম্পন্ন। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

বাংলাদেশ ছাত্রলীগ, হ্নীলা ইউনিয়ন শাখার বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৩ইং, সম্পন্ন।

আবুহুমাইর হোছাইন বাপ্পি, টেকনাফ প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮৪ বার

বাংলাদেশ ছাত্রলীগ, হ্নীলা ইউনিয়ন শাখার ১০০জন নেতাকর্মী সহকারে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমন সম্পন্ন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও টেকনাফ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আলম চেয়ারম্যানের সার্বিক সহযোগিতায় এবং টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্নার নির্দেশক্রমে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে, এরমধ্যে প্রায় ১০০ জন নেতাকর্মী নিয়ে সেন্টমার্টিন ভ্রমন, ছাত্রলীগের নেতৃবৃন্দ’কে নিয়ে সেন্টমার্টিন সমুদ্র সৈকতে বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের উপর কুইজ প্রতিযোগিতা ও বিচ পরিষ্কার কর্মসূচি অন্যতম।

উক্ত কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগ, হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ নুর কামালের নেতৃত্বে পরিচালিত হয়, কর্মসূচি শেষ করে বাংলাদেশ ছাত্রলীগ, হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ নুর কামালের সভাপতিত্বে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের,
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি – মাহমুদ হোসেন সোহেল, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক – সাবের খান, সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি – জাহিদ হাসান, সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি – মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক – জিয়াউর রহমান জিয়া,হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি – রায়হান উদ্দিন রুবেল,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শেখ রাসেল, সাংগঠনিক সম্পাদক – কফিল উদ্দিন সিকদার, দপ্তর সম্পাদক – আবুহুমাইর হোছাইন বাপ্পি সহ আরো অনেকে।

পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ফলাফল ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করেন – মোস্তফা কামাল সেলিম, ২য় স্থান অধিকার করেন -মোহাম্মদ হোসাইন,৩য় স্থান অধিকার করেন – আরফাত উদ্দিন, ৪র্থ স্থান অধিকার করেন – আব্দুল্লাহ আল মামুন, ৫ম স্থান অধিকার করেন – হাফেজ জুনায়েদ নুর।

উল্লেখ্য ২৩শে ফ্রেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে টেকনাফের দমদমিয়া জেটিঘাট ধরে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয় হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের ১০০ জন নেতাকর্মীরা, বিকাল ৩টায় সেন্টমার্টিন সৈকতে বিচ পরিষ্কার কর্মসূচি পালন করে তাঁরা। বাংলাদেশ ছাত্রলীগ, হ্নীলা ইউনিয়ন শাখার সকল ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে।

এসময় হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নুর কামাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গঠিত, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, বাংলাদেশ ছাত্রলীগ -হ্নীলা ইউনিয়ন শাখা পরিচালিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় রাখতে, যেকোনো আন্দোলন সংগ্রামে রাজপথে কাজ করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ, হ্নীলা ইউনিয়ন শাখার সকল নেতাকর্মীরা সবসময় প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন – এই ভ্রমন এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে, বঙ্গবন্ধুর আদর্শ চর্চা, দেশ ও ছাত্রলীগের ইতিহাস এবং ছাত্রলীগের গঠনতন্ত্র সম্পর্কে জানবে ও অনুপ্রানিত হবে ছাত্রলীগের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net