1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাই অস্ত্র চোরাই মালামাল সহ গ্রেপ্তার ৩ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

মীরসরাই অস্ত্র চোরাই মালামাল সহ গ্রেপ্তার ৩

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২১ বার

মীরসরাইয়ে গত কয়েক মাস ধরে একের পর এক চুরির ঘটনায় দিশেহারা হয়ে উঠছিলো মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, গরু, ঘর বাড়ি কিছুই রেহাই পায়নি সংঘবদ্ধ চোর দলের কবল থেকে। অবশেষে পুলিশ চট্টগ্রাম নগরী এবং জেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে নেপথ্যে থাকা মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মীরসরাই থানায় চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) ইফতেখার হাসান আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এমন তথ্য দেন। এসময় পুলিশের এ কর্মকর্তা জানান, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অনেক শক্তিশালী চোর-ডাকাত সিন্ডিকেটের সদস্য। তারা চট্টগ্রামকে চার ভাগে ভাগ করে সিন্ডিকেট তৈরি করে গণহারে চুরি সংঘটিত করতো। তারা দিনের বেলায় নির্দিষ্ট এলাকা গিয়ে ছক কষতো। রাতে সুযোগ বুঝে চুরি সংঘটিত করতো। তাদের মূল টার্গেট ছিলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং ইউনিয়ন পরিষদ দপ্তর।

ঘটনার আদ্যোপান্ত জানিয়ে পুলিশ জানায়, গত শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া চক্ষু হাসপাতাল এলাকায় একটি চোরাই মোটর বাইকসহ হুমায়ুন কবির ওরফে কবির নামে একজনকে আটক করে পুলিশ। এসময় তার কাঁধে থাকা ব্যাগ জব্দ করে তা থেকে চুরির কাজের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দেশি তৈরি একটি এলজি এবং দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। এরপর কবিরের দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্ল্যাহ নির্দেশে মীরসরাই সার্কেল ইফতেখার হাসান ও মীরসরাই থানার ওসি মো. কবির হোসেনের নেতৃত্বে জেলা এবং চট্টগ্রাম নগরীর বায়েজীদ এলাকায় অভিযান চালিয়ে চোর-ডাকাত দলের মূল হোতা দেলোয়ার হোসেন ও আক্তারুজ্জামান রাজু নামে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় দেলোয়ারের ভাড়া বাসা থেকে চুরি হওয়া ১০টি ল্যাপটপ ও একটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা ও মীরসরাই থানায় চুরি, ডাকাতি ও অবৈধ অস্ত্র রাখার অপরাধে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে।

মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়া ৩জনকে রবিবার আদালতে নেয়া হবে। আমরা তাদের থেকে আরো তথ্য পেতে বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড আবেদন করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net