1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ৯৯৯ ফোন দুর্গম চরাঞ্চল থেকে অপহরণ হওয়া ছেলে উদ্ধার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে

লালমনিরহাটে ৯৯৯ ফোন দুর্গম চরাঞ্চল থেকে অপহরণ হওয়া ছেলে উদ্ধার করেছে পুলিশ

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯১ বার

জাতীয় জরুরী সেবার ৯৯৯ নম্বরের ফোনে দুর্গম চরাঞ্চল থেকে অপহৃতা যুবককে উদ্ধার ও অভিযুক্তকে আটক করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার তিস্তা নদীর চরাঞ্চল থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার যুবক হোসেন আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার অহেদ আলীর ছেলে।

আটক যুবক নাহিদ হাসান (২৬) লালমনিরহাট পৌরসভার খোর্দ্দ সাপটানা এলাকার আব্দুর মান্নানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট কারাগারে থাকা অবস্থায় হোসেন আলী ও নাহিদ হাসানের পরিচয় হয়। সেই সুত্র ধরে তাদের মাঝে আর্থিক লেনদেন হয়। পাওনা টাকা পরিশোধ না করায় হোসেন আলীর উপর ক্ষিপ্ত হন নাহিদ হাসান।

বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি) লালমনিরহাট আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন হোসেন আলী। বিষয়টি জানতে পেয়ে আদালতের পাশ থেকে কৌশলে হোসেন আলীকে মোটর সাইকেলে উঠিয়ে ২৫/৩০ কিলোমিটার দুরে তিস্তা চরাঞ্চলের কুটিরপাড় বালুর বাঁধে নির্জনে নেয়া হয়। সেখানে তাকে মারপিট করে টাকা দাবি করেন। বিষয়টি বুঝতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরী সেবার ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশী সহায়তা দাবি করে।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় অপহৃতা যুবক হোসেন আলীকে উদ্ধার এবং অভিযুক্ত নাহিদ হাসানকে আটক করে। অপহরন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করে পুলিশ। অপহৃতাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পুলিশ।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম এ বিষয়ে বলেন, ৯৯৯ নম্বরের ফোনে আমরা অভিযান করে ভিক্টিমকে উদ্ধার এবং ১জনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net