1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৮৮ বার

শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা, শেরপুর জেলা ইউনিটের আয়োজনে জেলা শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।এই সংস্থার জেলা ইউনিটের সভাপতি মো. আছাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা, সাপ্তাহিক দৃশ্যপট পত্রিকার প্রকাশক ও সম্পাদক, তরুণ শিল্পপতি মো. সাদুজ্জামান সাদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ-সহভাপতি এসএম শহিদুল ইসলাম, শেরপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. আদিল মাহমুদ উজ্জল।এসময় বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা একটি অনন্য সংগঠন হিসেবে সর্ব মহলে স্বীকৃতি পেয়েছে। ৪০ বছর পার হয়ে ৪১ বছরে যাত্রা শুরু করেছে সংস্থাটি। জিএইচ হান্নান দীর্ঘদিন ধরে সংস্থাটির সাথে কাজ করে যাচ্ছেন এবং বর্তমানে আছাদুজ্জামান মোরাদ সভাপতির দায়িত্ব পালন করছেন। এই সংস্থাটি সুনামের সাথে পরিচালনা করে যাচ্ছেন তারা দু’জনেই। সংস্থার পথযাত্রায় বিগত ৪০টি বছর যেমন ঐতিহ্য, গৌরব সম্মানের, তেমনি আগামী দিনগুলোতেও সে ধারা অব্যাহত রেখে কাজ করতে পারে। সেই সাথে সংস্থাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাব সদস্য রবিউল ইসলাম বুলবুল, মো. শাহরিয়ার শাকির, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সদস্য হামিদুর রহমান, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থা নকলা উপজেলা ইউনিটের সভাপতি মাওলানা মুহাম্মদ হযরত আলী, শ্রীবরদী উপজেলা ইউনিটের সভাপতি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, ঝিনাইগাতী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাংবাদিক মুঞ্জুরুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net