1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে মুক্তিযোদ্ধার কোন জমি দখল করা হয়নি, দাবী অভিযুক্তদের! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

খুটাখালীতে মুক্তিযোদ্ধার কোন জমি দখল করা হয়নি, দাবী অভিযুক্তদের!

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৮ বার

কক্সবাজারের চকরিয়া উপজেৱার খুটাখালীর বীর মুুক্তিযোদ্ধা ফরিদ আহামদের মালিকানাধীন মৎস্য ঘের দখল করা হয়নি বলে দাবী করেন স্থানীয়রা।
নদীঘেষা অনাবাদি পরিত্যক্ত জমিকে মৎস্য চাষের উপযোগী করেছেন বলে জানিয়েছেন তারা। তবে গত ক’মাস যাবৎ খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি মৌজার কইয়াখালী এলাকার চিংড়ী ঘেরের জমি নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ।

এ ঘটনায় বুধবার ২৩ ফেব্রুয়ারি কক্সবাজারে খুটাখালীর সাবেক এমউপি সদস্য জসিম উদ্দীন সহ বেশ ক’জন ব্যক্তিকে সন্ত্রাসী,ভূমিদস্যু, দখলবাজ, আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেন মুুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ হাসান ফারুক। এ তথ্যটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবী করেন জসিম উদ্দীনসহ অভিযুক্তরা।

অভিযুক্তরা জানান,বীর মুক্তিযোদ্ধা মরহুম ফরিদ আহমদ আমাদের শ্রদ্ধার পাত্র। তাঁর মালিকানাধীন চিংড়ী ঘের অক্ষত রয়েছে। ঐ ঘেরের প্রায় ১শ ফুট দূরে ফুলছড়ি নদীঘেষা গত ৫০ বছর ধরে পড়ে থাকা অনাবাদি জায়গা চাষ উপযোগী করেছেন তারা। অথচ মুুক্তিযোদ্ধার সন্তান হাসান ফারুকের পরিবারের কোন জায়গা সেখানে নেই। ফারুক মিথ্যাচার ছড়িয়ে বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে।

প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের জায়গা হলে সহযোগিতার মাধ্যমে এ পরিবারকে বুঝিয়ে দিবেন বলেও জানান তারা। বিষয়টি নিয়ে এমআর মামলা রয়েছে। একটি তদন্ত প্রতিবেদন উল্লেখ রয়েছে,বাদী জাফর আহমদ গংদের মালিকানাধীন জমি তাদের দখলে রয়েছে।

স্থানীয় এক লবন চাষী জানান, বিরোধীয় নদীঘেষা জায়গাটি গত ২০/২৫ বছর ধরে পরিত্যক্ত অনাবাদি অবস্থায় ছিল।

তবে বীর মুুক্তিযোদ্ধা ফরিদ আহমদের সন্তান ব্যাংকার হাসান ফারুক জানান, প্রভাব কাটিয়ে তাদের খতিয়ানভুক্ত মৎস ঘের দখল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net