1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিক্ষার্থীদের তৈরি করতে হবে- মেয়র রিফাত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিক্ষার্থীদের তৈরি করতে হবে— মেয়র রিফাত

কুমিল্লা আইডিয়াল কলেজের নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

আবু সুফিয়ান রাসেল।।
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৪ বার

কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার কুমিল্লা টাউন হল মিলনায়তনে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, ভাষাসৈনিক অজিতগুহ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সাবেক রোটারী গভর্ণর ও বিশিষ্ট শিক্ষানুরাগী দিলনাশিঁ মোহসেন, কলেজ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহ মোহাম্মদ আলমগীর খান।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরফানুল হক রিফাত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিজেকে যোগ্য করতে হবে। বাংলাদেশ কিভাবে এগিয়ে গেছে, কিভাবে বিশ্ব সভায় মাথা উঁচু করে দাড়িয়েছে এটা তোমাদেরকে জানতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী হিসাবে নিজেদেরকে গড়তে হবে। নিজেকে বড় করতে হলে অন্যের চেয়ে জ্ঞানী হতে হবে। সামর্থ্য অনুযায়ী সফল হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net