1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন’র বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন’র বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৭ বার

‘চলো সবাই ঘুরে আসি, দেহ-মন সুস্থ রাখি’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন’ এর উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লা কোটবাড়ি, শালবন বিহার, জাদুঘর ও ম্যাজিক প্যারাডাইজে অনুষ্ঠিত দিনব্যাপী এ শিক্ষা সফরটি স্কুলের ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ সচেতন অভিভাবকদের স্বতঃফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিলো। এ সময় শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণমূলক চাহনী ও অম্লমধুর কোলাহলে সমগ্র পর্যটন স্পটটিতে আনন্দঘন পরিবেশের অবতারণা হয়েছে। শিক্ষার্থীরা পেয়েছে অনাবিল প্রশান্তি, সুখ ও আনন্দ। ক্যামেরা ও মোবাইল গ্যালারীতে ধারণ করেছে ভ্রমণকালীন স্মৃতিময় মুহুর্তগুলো। অভিভাবকদের মাঝেও খুশির বার্তা দিয়ে গেছে ফালগুনী হাওয়া। যা শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মেলবন্ধন তৈরীতে রাখবে বিশাল ভূমিকা।

এ সময় উপস্থিত ছিলেন করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক নূর আহমেদ মজুমদার, পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি সদস্য ফারুক বেপারী, সদস্য আব্দুল হান্নান নয়ন, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, শিক্ষক মাওলানা কাজী কেফায়েত উল্লাহ্, ইউনুছ মিয়া, আকলিমা আক্তার, শাহিদা আক্তার, রাবেয়া আক্তার, নাছরিন আক্তার, খাদিজা আক্তার সুইটি, শিরিনা আক্তার, অভিভাবক আব্দুর রহমান, কাজী আব্দুর রহিম সবুজ, শাহাদাৎ হোসেন মজুমদার, আব্দুর রহিম মিয়াজী, সবির আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net