1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মোতওয়াল্লীর হামলায় আহত- ২ জন । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

ঠাকুরগাঁওয়ে মোতওয়াল্লীর হামলায় আহত- ২ জন ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৬ বার

ঠাকুরগাঁও জেলায় আবারো মোতয়াল্লীর হামলায় ২জন আহত হয়েছে। আভিযোগে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজানে ওকাকফ এস্টের ৬শতক জমি দখলে থাকা হাসিমুল ইসলামের নামে করে দেন ওয়াকফ প্রশাসন।

কিন্তু হাসিমুলের পরিবারকে বিভিন্নভাবে ঠকিয়ে সেই জমিও দখল নিতে চান মোতওয়াল্লী আব্দুস সালাম। গত ২৮ অক্টোবর মোতওয়াল্লী,তার ভাই ও তার ছেলে দের আক্রমণে হাসিমুলের স্ত্রী আরফিনা গুরুতর জখম হন। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে ওসি কামাল হোসেন মিমাংসার জন্য চিলারং ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেন। চেয়ারম্যান ফজলুল হক সকল কাগজপত্র ও ওকাকফ প্রশাসনের কাগজ দেখে লিখিত ভাবে ঠাকুরগাঁও সদর থানার ওসি বরাবর কাগজ পাঠান।

কিন্তু মোতওয়াল্লী আব্দুস সালামের মনপূত না হওয়ায় মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টার দিকে আবারো হামলা চালায়।এ সময় ধারালো ও দেশীয় অস্ত্রের আঘাতে রেহেনা বেগম ও তার স্বামী হারেসুল ইসলাম গুরুতর জখম হয়। আসামীরা রেহেনার স্তনে কামড় দিয়ে রক্তাক্ত করে শ্লীলতাহানিও করে। পরে ৯৯৯ এ ফোন দিলে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসলে আসামীরা পালিয়ে যায়। পুলিশ আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপারে আরফিনা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন,আমি ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। আসামীদের ধরার জন্য অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net