1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জবর দখলের প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জবর দখলের প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৬ বার

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁওয়ে জোরপূর্বক জমি দখল ও বসত ঘর নির্মাণ সহ গাছ রোপনের প্রতিবাদে মানববন্ধন, সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ক্ষুদ্র নিগোষ্ঠী দলিত সম্প্রদায়ের কয়েক জন ব্যক্তির বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অভিযোগকারী তোজাম্মেল আলম সরকার বলেন, সামুয়েল হেমব্রম,ভেট হেমরম,সামুয়েল হেমরম,ভাটু হেমরম ও রমেশ হেমরম,শাওনা মরমু ও কান্দন হেমরম আমাদের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণ ও গাছ রোপণ করেছে এবং আমাদেরকে বিভিন্ন প্রকার ভয় ভিতি দেখিয়ে জমি দখল করে রেখেছে। যার রেকর্ড সংশোধিনী মামলা(ওসিসুট)১৮/১৯৭৫ রায় ১৯৭৭ ইং সংশোধিত এস এ খতিয়ান নং ৪৪০ যার মালিক মজির উদ্দিন সরকার, বিএস/আর এস রেকর্ড মূলে মজির উদ্দিন সরকার মালিক যার খতিয়ান নং ২১২০, ১৬৭৬ ডিপি খতিয়ান নং ৯৩১ অনলাইন খারিজ খতিয়ান নং ১৮৭২ও ১৮৭২ যার মালিক মজির উদ্দিন সরকারের ওয়ারিস গণ আমরা। তারই ন্যায় বিচারের দাবিতে আজ মানববন্ধনে ও সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছি।

মানববন্ধনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ বলেন,আমরা ইতিমধ্যে এই জমি নিয়ে একাধিকবার থানায় বসেছি স্থানীয় আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে। কিন্তু তারা কোন কাগজপত্র দেখাতে পারে নাই। তারা হঠাৎ করেই এমন আচরণ শুরু করেছে। স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি বলেন, আদিবাসীদের আমারা কখনো আলাদা ভাবিনা আমারা সব সময় একসাথে বসবাস করে আসছি দীর্ঘদিন ধরে। তবে আমরা জন্মের পর থেকেই মজির উদ্দিন সরকারের লোকজন কেই এই জমি ভোগদখল করতে দেখেছি। কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী দলিত সম্প্রদায়ের লোকজন হঠাৎ করেই ঘড় ও গাছপালা রোপন করেছে। আমরা শুনেছি কয়েক বারের বৈঠকে তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি। মজিরদ্দিন সরকারের ওয়ারিশগণের দাবি তারা যদি সঠিক দলিলাদি দেখাতে পেরে পারে তাহলে আমরা ঐ জমি ছেড়ে দিব। নয়তো আমাদের জমি আমাদের ফিরিয়ে দেওয়া হোক। সামুয়েল হ্যামব্রম গং দের দাবি তাদের বাপ দাদার আমলের রেকর্ডসুত্রে জমির মালিকের দাবিদার তারা। রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। কিন্তু এর আগে দুইবার ইউএনও মহোদয় সহ ঐ বিষয়টি নিয়ে বসা হয়েছিল কিন্তু কোন সমাধান হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net