1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে ৬ দাবিতে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

নোয়াখালীতে ৬ দাবিতে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সম্মেলন

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭০ বার

প্রতিষ্ঠানের নাম ম্যাটস্ পরিবর্তন করে ডিপ্লোমা মেডিকেল ইন্সিটিটিউট বাস্তবায়ন, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের পরিবর্তন ও মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ বাস্তবায়ন করা সহ ৬দফা দাবিতে নোয়াখালীতে সম্মেলন করেছে সম্মিলিত ম্যাটস শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে ম্যাটস্ নোয়াখালী দ্বিতীয় গ্যালারিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিডিএমএসএ কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু। সম্মেলনের উদ্বোধন করেন, বিডিএমএ কেকাপ সাংগঠনিক সম্পাদক ডা. মো. হাফিজ সারওয়ার।

বিডিএমএসএ কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. শাহজালাল হোসেন রাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন, লাইফ কেয়ার হসপিটাল এন্ড ম্যাটস্রে চেয়ারম্যান ডা. আবু তাহের, নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, বিডিএমএ জেলা সভাপতি ডা. আবু নাছের, সাধারণ সম্পাদক ডা. হোসেন চৌধুরী, বিডিএমপিপিএ কেকাপ সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. আব্দুল হক। এছাড়াও সম্মেলনে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষার্থী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তরা দ্রুত সময়ের মধে প্রতিষ্ঠানের নাম ম্যাটস্ পরিবর্তন করে ডিপ্লোমা মেডিকেল ইন্সিটিটিউট বাস্তবায়ন, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের পরিবর্তন ও মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ বাস্তবায়ন করা। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। ভর্তি যোগ্যতা এইএসসি সংযোজন ও জীববিজ্ঞান সহ নূন্যতম জিপিএ-৪ বাস্তবায়ন এবং চার বছরের ডিএমএফ ডিগ্রী শেষে এক বছর ভাতা সহ ইন্টার্নশীপ বাস্তবায়নের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net