1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুর্ব গুজরায় ইউপি সদস্যদের সহায়তায় কৃষি জমি ভরাট করা হচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

পুর্ব গুজরায় ইউপি সদস্যদের সহায়তায় কৃষি জমি ভরাট করা হচ্ছে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৪ বার

রাউজান উপজেলার ১০ নং পুর্ব গুজরা ইউনিয়নে কৃষি জমি ভরাট করা হচ্ছে। সরেজমিনে দেখা দেছে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়ঠাকুর পাড়া এলাকা ও ৭নং ওয়ার্ডে কৃষি ভরাটের হিড়িক পড়েছে।স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সারাংখালী খালের ব্রীজের পাশে মধ্যপ্রাচ্য প্রবাসীর মাতা দিলুয়ারা বেগম স্থানীয় ইউপি মেম্বারের সহায়তায় কৃষি জমি মাটি ভরাট করে ঘর নির্মান করার প্রস্তুতি নিয়েছে।স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন পুর্ব গুজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আবদুল খালেক, ৭নং ওয়ার্ডের মেম্বার বকুল বড়ুয়া, মাহবুব রাতেই ড্রাম ট্রাক ভর্তি করে মাটি ও বালু এনে কৃষি জমি ভরাট করছে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে। কৃষি জমি ভরাটকারী পুর্ব গুজরা ইউনিয়নের অবসর প্রাপ্ত দফাদার বাহাদুর বলেন আমার মালিকানাধীন একটি ছোট ডুবা ভরাট করছি, এটা কৃষি জমি নয়।

এটি ভরাট করার জন্য ইউপি সদস্য আবদুল খালেক ও মাহাবুল আলম আমার প্রবাসী পুত্রের সাথে চুক্তি করে বাইর থেকে রাতেই ড্রাম ট্রাক করে মাটি ও বালু এনে ভরাট করে দিয়েছে। এব্যাপারে বড়ঠাকুর পাড়া সিএনজি ষ্টেশনে পানের দোকানের ব্যবসায়ী মাহবুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন মাটি বালুর ব্যবসা করি না। মেম্বার আবদুল খালেক বালু ও মাটি সরবরাহ করে কৃষি ভরাট কাজে। পুর্ব গুজরা ইউনিয়নের মেম্বার আবদুল খালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, দফাদার বাহাদুর একটি ছোট পুকুর ভরাট করেছে। পুকুর ভরাট ও কৃষি জমি ভরাট কাজে বালু ও মাটি সরবরাহ করেনি বলে দাবী করে তিনি।তিনি আরো বলেন, প্রতিদিন রাতেই শত শত ড্রাম ট্রাক ভর্তি করে বালু ও মাটি এনে কৃষি জমি ভরাট করছে । কৃষি জমি ও পুকুর ভরাট কাজে আমার পাশ্ববর্তী ইউপি মেম্বার বকুল বড়ুয়া বাইর থেকে ড্রাম ট্রাক ভর্তি করে মাটি ও বালু এনে দেয়। এ ব্যাপারে মেম্বার বকুল বড়ুয়া বলেন,আমি কোন মাটি ও বালুর ব্যবসা করি না। আমার নামে মিথ্যা অভিযোগ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net