1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে কাজের বিষয়ে মারামারির জেরে মাঝি খুন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে কাজের বিষয়ে মারামারির জেরে মাঝি খুন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮৭ বার
ছবিঃ নিহত বোটের মাঝি নুর হোসেন (৫৫)।

কক্সবাজার জেলার কতুবদিয়া থানাধীন কুতুবদিয়া চ্যানেলের বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে কাজের বিষয় নিয়ে মারামারির একপর্যায়ে নুর হোসেন (৫৫) নামের একজন নৌকার মাঝিকে হত্যার অভিযোগ উঠে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকালে বাঁশখালী থানাধীন বাংলাবাজার জেটিঘাটে অজ্ঞাত একটি বোটে করে লাশ জেটিতে আসলে স্থানীয় লোকজন বাঁশখালী থানায় খবর দেয়। পরে বাংলাবাজার ঘাটে বাঁশখালী থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা যায়।

সোমবার দিবাগত রাত ২টার সময় কতুবদিয়া চ্যানেলের বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত নুর হোসেন কুতুবদিয়া থানা এলাকার বোটের মাঝি। নিহত মাঝি কতুবদিয়া শান্তি বাজার আনিছের ডাইল নামক এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত ছৈয়দ উল্লাহর পুত্র। জানা যায়, তিনি আজ থেকে প্রায় এক মাস আগে জীবিকার সন্ধানে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য গিয়েছিল।

বাঁশখালী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবদিয়া থানা এলাকার বোটের মাঝি নুর হোসেন এবং তার স্টাফ বাঁশখালী থানাধিন গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার হুমায়ুন কবির (৩০) সহ অন্যান্য জেলেরা গত ফেব্রুয়ারী মাসের শুরুতে কুতুবদিয়া চ্যানেল এলাকায় মাছ ধরতে যায়। সোমবার দিবাগত রাত ২টার সময় তাদের মধ্যে কাজের বিষয় নিয়ে মারামারি হয় এবং স্টাফ হুমায়ুন এর আঘাতে মাঝি নুর হোসেন মৃত্যুবরণ করে বলে প্রাথমিকভাবে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার সেকেন্ড অফিসার রাজীব পোদ্দার বলেন, নুর হোসেন নামক একজন জেলের লাশ বাংলাবাজার ঘাটে আসার খবর পেয়ে তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক প্রেরণ করা হয়। এটি কুতুবদিয়া থানাধীন এলাকার ঘটনা তবে, বোটের মালিক বাঁশখালী হওয়াতে আপোষ মীমাংসা করার জন্য বাঁশখালী নিয়ে আসে লাশটি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net