1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী ইকোপার্কে মোজাম্বিক প্রবাসীদের মিলন মেলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

বাঁশখালী ইকোপার্কে মোজাম্বিক প্রবাসীদের মিলন মেলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৫ বার

বাংলাদেশে ছুটিতে আসা বাঁশখালীর একঝাঁক মোজাম্বিক প্রবাসীদের নিয়ে গঠিত বাঁশখালীর অন্যতম আঞ্চলিক সংগঠন মোজাম্বিক-বাঁশখালী গ্রুপের বনভোজন ও স-পরিবারের মিলনমেলা বাঁশখালী ইকোপার্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

শুক্রবার অনুষ্ঠিত বাঁশখালী ইকোপার্কের এ মিলনমেলা বিভিন্ন খেলাধুলা, কুইজ প্রতিযোগীতা, লটারি ড্র শেষে পুরস্কার বিতরণসহ নানা ব্যতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে রুপ নেয়।

এ সময় উপস্থিত থেকে প্রেক্ষাপট তুলে বক্তব্য রাখেন মোজাম্বিক কেন্দ্রীয় আ’লীগের যুন্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আহমদ নূর, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মাইনুদ্দিন লক্ষী, বিশিষ্ট ব্যবসায়ী সিকান্দার নূরী, বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মোজাম্বিক প্রবাসী এম. আর মুজিব, আদিল হোসেন ইফতু, জিকু সিকদার, টি.জি শহিদ, গিয়াস উদ্দিন।

বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের নিয়ে দ্বিতীয়বারের মতো দেশে এ মিলন মেলার আয়োজন করা হয়েছে। এ মিলন মেলায় প্রবাসীদের স-পরিবার সহ বাঁশখালীর বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশগ্রহণ করেন। তারা মোজাম্মিকে একখন্ড বাঁশখালী হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্য বজায় রাখতে সংগঠিত বলে জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোজাম্বিক প্রবাসী আমির হোসেন, শওকত আলী, জামাল উদ্দিন, হেফাজ, মু. ফারুক, মু. শাহেদুল, ওসমান গণি, আব্দুল করিম, মারুফ, রমিজ, আরসাদ,আবু সালেক, আমিরী, ইফতিকার, জালাল, ওসমান, মাহামুদু, মানিক, ছগির, নজরুল, শিপন, প্রবাসীদের পরিবারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net