1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বালিয়াডাঙ্গীতে বিভিন্ন মন্ডপের প্রতিমা ভাংচুরের ঘটনা স্থান থেকে ফিরে এসে ঠাকুরগাঁওয়ে বিএনপির সংবাদ সম্মেলন । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

বালিয়াডাঙ্গীতে বিভিন্ন মন্ডপের প্রতিমা ভাংচুরের ঘটনা স্থান থেকে ফিরে এসে ঠাকুরগাঁওয়ে বিএনপির সংবাদ সম্মেলন ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭৯ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া, চাড়োল, ধনতলা ইউনিয়নে ১২টি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, তিনাই রায় চৌধুরী, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস. এন তরুন দে, সিনিয়র যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মনোরঞ্জন সিং প্রমুখ।

বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, আপনারা দেখেছেন রামুতে বৌদ্ধ বিহারে কারা হামলা করেছিল। একই সাথে দেশের বিভিন্ন স্থানে এ জাতীয় ঘটনা ঘটানো হয়েছে; যেখানে বিএনপির নেতা কর্মীরা জড়িত ছিল না। কুমিল্লাতেও একই ভাবে ঘটনা ঘটানো হয়েছে। প্রত্যেকটি স্থানে এ জাতীয় ঘটনাগুলোকে আ’লীগ নিজেরাই প্লান করে করছে। মূলত তারা বিএনপিকে দুর্বল করার জন্য, বিএনপির আন্দোলন সংগ্রাম বন্ধ করার জন্য এ জাতীয় ঘটনা ঘটিয়েছে। আমরা বালিয়াডাঙ্গী উপজেলার ঘটনাস্থলে পরিদর্শন শেষে যেটা জানতে পেরেছি, তারা আমাদের জানিয়েছে তাদের প্রায় ১ হাজার বিঘা জমি ইতিমধ্যে স্থানীয় এমপি দখল করে নিয়েছেন। সামনে নির্বাচন ও মির্জা ফখরুলকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে এ জাতীয় ঘটনা ঘটানো হয়েছে। আমি এ জাতীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। উল্লেখ্য যে, কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির একটি টিম জেলার বালিয়াডাঙ্গী উপজেলার উল্লেখিত ৩টি ইউনিয়নের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net