1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাঅনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার কুমিল্লা-৪ আসন আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী ঈদগাঁওয়ে আমির সুলতান-দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী সম্পন্ন  তিন জেলা পরিষদে বাঙালি প্রতিনিধিত্ব ভাইস চেয়ারম্যানের দাবী জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট আমরা রাসূলের দেখানো ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবো র‌্যাব-১০ এর অভিযান ডেমরায় পরিত্যক্ত ৫ টি গ্রেনেড উদ্ধার: থানায় হস্তান্তর  জাতীয় নির্বাচনে নিরাপত্তা দিতে সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে কর্মসংস্থান সৃষ্টি করে আমরা যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই : চৌদ্দগ্রামে জামায়াত আমীর ডা. শফিক

মাগুরার হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাঅনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫১৮ বার

মাগুরার শ্রীপুর উপজেলার হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ফজলুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী এ খেলায় ৩৩ টি ইভেন্টে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও সাচিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net