1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৫ বার

মীরসরাইয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় মীরসরাই ক্যাফে হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

মোবাইল কোর্ট পরিচালনাকালে কৃষি জমির মাটি কাটার দায়ে একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়। এছাড়াও লাইসেন্স এবং অনুমোদনহীন ভাবে অস্ব্যাস্থকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির দায়ে মীরসরাই ক্যাফেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ ব্যাপারে সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে স্কুল কলেজে ক্লাস চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে ক্যাফেতে বসে আড্ডা দেয়ায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সতর্ক করা হয় এবং তাদের অভিভাবকদের এ ব্যাপারে খেয়াল রাখার জন্য অনুরোধ করা হয় ।
উল্লেখ্য, জনস্বার্থে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net