1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

আনোয়ারায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বদরুল হক আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা ::
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩১ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে ফেব্রুয়ারি (শনিবার) উপজেলার পুরাতন কোর্ট বিল্ডিং মাঠ প্রাঙ্গণে উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধূরী। অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বডুয়া। সার্বিকভাবে তত্ত্বাবধন করেন ভেটেরিনারি সার্জন ডা: শ্যামল চন্দ্র দাস। উপস্থাপনা করেন উপ-সহকারী প্রানিসম্পদ অফিসার দোলন কান্তি দাশ, এছাড়াও অনুষ্ঠানে উপজেলার খামারি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির ৫০টি স্টল রয়েছে বলে জানান উপ-সহকারী প্রাণীসম্পদ অফিসার দোলন কান্তি দাশ। অনুষ্ঠানের শেষ পর্বে বাছুর, গাভী, ষাড়, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, পোষা প্রাণীকে তিন ভাগে ভাগ করে পুরস্কার প্রদান করে প্রদর্শনীর সমাপনী ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net