1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার হোমনায় বিএনপি নেতার বাবার জানাজা ও দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

কুমিল্লার হোমনায় বিএনপি নেতার বাবার জানাজা ও দাফন সম্পন্ন

মোঃ জুয়েল রানা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৮ বার

কুমিল্লার হোমনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ সরকারের বাবা আলহাজ্ব আক্কাস আলী সরকারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার দুপুর ২টায় হোমনা সরকারি ডিগ্রি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের জন্য দোয়া কামনা করেন, বিএনএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারি একান্ত সচিব ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার, হোমনা পৌর মেয়র এডভোকেট মো. নজরুল ইসলাম, হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, মেঘনা উপজেলা বিএনপির সভাপতি মো. রমিজ উদ্দিন লন্ডনী, হোমনা পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সহ সভাপতি আব্দুল লতিফ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া ইমন, বিআরডিবির সাবেক চেয়ারম্যন মেজবাহ উদ্দিন সরকার ও মরহুমের ছেলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ সরকার প্রমূখ।

এসময় জেলা-উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজা নামাজে অংশগ্রহণ করেন।

পরে হাজী আক্কাস আলীর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোমবার ভোর সাড়ে ৫ টায় হাজী আক্কাস আলী তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৯ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net