1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার ৮ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ 

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার ৮

এস কে সানি টঙ্গী ( গাজীপুর ):
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৬৫ বার

গাজীপুরে টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ৮ জন ডাকাতকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি রামদা, ৫টি ছুরি ও ২টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার ( ১৪ ফেব্রুয়ারি ) সকালে অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধায়নে টঙ্গী পূর্ব থানার একটি টিম অফিসার ইনচার্জ, টঙ্গী পূর্ব থানা, জিএমপি, গাজীপুরের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর সাকিনস্থ ময়মনসিংহ টু ঢাকাগামী মহাসড়কের অভিযান পরিচালনা করে ৮ জন ডাকাতকে আটক করে।

আটকরা হলো- নিশান (২৬), মোঃ মোমিন (২৮), মোঃ কাউছার (১৯), মোঃ সায়েম (২০), মোঃ তুহেল মিয়া (২৩), মোঃ তালহা (১৯), মোঃ আকাশ (২১) ও মোঃ কালু (২১)।

জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ স্টেশন রোড হতে নতুন বাজারসহ টঙ্গী বাজারগামী ময়মনসিংহ হইতে ঢাকাগামী মহাসড়কে পথচারী লোকজনদের নিকট থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনাইয়া নিয়ে যায়।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net