1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমক্রেসীওয়াচের উদ্দোগে দিনাজপুর চিরিরবন্দরে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ,নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ডেমক্রেসীওয়াচের উদ্দোগে দিনাজপুর চিরিরবন্দরে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ,নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৫১ বার

দিনাজপুরে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ, নেটওয়়ার্কিং ও এডভোকেসী বিষয়়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়়ারি বুধবার সকালে দিনাজপুর চিরিরবন্দর উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে ডেমক্রেসীওয়়াচ অপরাজিতা প্রকল্পের আয়োজনে দিনব্যাপী অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ, নেটওয়়ার্কিং ও এডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খালিদ হাসান। এসময় অন্যান্যের মাঝে প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন ডেমোক্রেসিওয়়াচের দিনাজপুর জেলা সমন্বয়়কারী মোঃ কামরুজ্জামান, অ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কি কো অর্ডিনেটর জুলিয়়া আকতার এবং ফিল্ড কো-অর্ডিনেটর খুরশিদা জাহান। প্রশিক্ষনে চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়়নের অপরাজিতা প্রকল্পের অভিজ্ঞ নারী সদস্যদের মাঝে সংগঠনের ৪টি উদ্দেশ্য সম্পর্কে নারীর ক্ষমতায়নে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ইস্যু এবং সরকারি/ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপনের কলাকৌশল সম্পর্কে বিস্তাারিতভাবে উপস্থাপন করা হয়় এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের ও সহকর্মীদের উন্নয়নে অবদান রাখার তাগিদ দেয়া হয়। প্রশিক্ষণে চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নের ২৪ জন অভিজ্ঞ অপরাজিতা নারী কর্মী অংশ নেয়।

প্রশিক্ষণের উদ্দেশ্য গুলির মধ্যে ছিল, অংশগ্রহণকারীগন নেতৃত্ব বিকাশের কৌশল জানবেন এবং স্থানীয় পর্যায়় থেকে জাতীয়় পর্যায় পর্যন্ত নারীর রাজনৈতিক ক্ষমতায়়নে প্রয়োজনীয়় পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ হবেন, অভিজ্ঞ ও দক্ষ অপরাজিতাদের সমন্বয়ে বিভিন্ন পর্যায়ে অপরাজিতা নেটওয়়ার্ক গঠন প্রক্রিয়়া জানবেন এবং নেটওয়়ার্ক গঠনে পদক্ষেপ গ্রহণ করবেন,সমমনা বিভিন্ন নেটওয়়ার্ক এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক উনয়নে উদ্যোগী হবেন এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন ও নারীর রাজনৈতিক ক্ষমতায়়নে অ্যাডভোকেসি সম্পর্কে ধারণা অর্জন করবেন এবং ইস্যুভিত্তিক এ্যাডভোকেসীর বিভিন্ন কৌশল জানবেন ও কার্যকরী ভূমিকা রাখতে উদ্যোগী হবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net