1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে এইচএসসিতে সেরা মহাজনহাট কলেজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

মীরসরাইয়ে এইচএসসিতে সেরা মহাজনহাট কলেজ

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭০৯ বার

২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মিরসরাই উপজেলায় পাসের হার ৭৩.৮৪% শতাংশ এবং আলিম পরীক্ষায় পাসের হার ৯৭.৯২% শতাংশ। উপজেলায় এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ২৯৬ জন ও আলিমে জিপিএ ৫ পেয়েছে ১৮ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় প্রথম হয়েছে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ।
এই কলেজ থেকে ৫৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৫৬৫ জন। পাশের হার শতকরা ৯৯.৬৫%। জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন। দ্বিতীয় হয়েছে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ। এই কলেজ থেকে ২৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৩৫ জন। পাশের হার শতকরা ৯৭.৯২%। জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন।

এদিকে আলিম পরীক্ষায় উপজেলা পর্যায়ে সেরা হয়েছেন আবুতোরাব ফাজিল মাদরাসা। এই প্রতিষ্ঠান থেকে ৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে শতভাগ। জিপিএ-৫ পেয়েছে-২ জন। দ্বিতীয় হয়েছে সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসা। এই প্রতিষ্ঠান থেকে ৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৯ জন। পাশের হার শতকরা ১০০%। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৭৩.৮৪% এবং সমমান পরীক্ষায় (আলিম) পাশের হার শতকরা ৯৭.৯২%।
এইচএসসিতে ২ হাজার ৬’শ ২৭ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ৯’শ ৪০ জন। জিপিএ-৫ পেয়েছে ২৯৬ জন। সর্বোচ্চ মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ। এই কলেজ থেকে ১৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া সমমান (আলিম) পরিক্ষায় ৩’শ ৩৭ শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩’শ ৩০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net