1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০৪ তম খোশরোজ শরীফ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০৪ তম খোশরোজ শরীফ অনুষ্ঠিত

মোস্তফা কামরুল, ফটিকছড়ি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪১৮ বার

ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম আধ্যাত্মিক ব্যক্তিত্ব গাউছুল আজম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (ক.)-এর পুত্র, মাইজভান্ডারী ত্বরিকার প্রধান প্রচারক শাহসূফি সৈয়দ শফিউল বশর (ক.) মাইজভান্ডারীর ১০৪ তম পবিত্র খোশরোজ শরীফ গতকাল সোমবার মাইজভান্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমান মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঞ্জিলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। খোশরোজ শরীফ উপলক্ষে দেশ-বিদেশের লাখো ভক্তের সমাগম ঘটে। পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে সন্ধ্যায় লাখো ভক্ত সম্মিলন মাইজভান্ডার শাহী মাঠে অনুষ্ঠিত হয়। বড় শাহজাদা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি ও সেঝ শাহজাদা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। এতে বক্তব্য রাখেন, নাতি শাহজাদা সৈয়দ মাহতাবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী প্রমুখ। পরে ভক্ত সম্মেলনে শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারীসহ অন্যান্য আওলাদগণ। আখেরি মোনাজাতের সময় আশেকানে মাইজভান্ডারী লাখো ভক্তবৃন্দের আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো দরবার শরীফ এলাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net