ঢাকা   ০২:০৫:৩০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন-জাহাঙ্গীর কবির

জি এম শাকিল ;-
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৬০২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাটখিল-
সোনাইমুড়ি সংসদীয় এলাকা সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বক্তব্যে বলেন,
‘’রহমত, মাগফিরাত ও নাজাতের” বার্তা নিয়ে সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে আমাদের মাঝে সমাগত।

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বমুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানিয়ে তিনি বলেন, ‘অশেষ রহমত-বরকত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে।

মহান আল্লাহর নৈকট্যলাভ, শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয় মাসটি। পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানাই।

প্রাপ্ত বয়স্ক সবাইকে ইসলামী বিধান মোতাবেক রোজা পালন, নেক আমল, রোজাদার ব্যক্তিকে সম্মান প্রদর্শনের আহবান জানাচ্ছি।

মহান আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে রোজা পালনের তাওফিক দান করুক। সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি