1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক শামসুজ্জামানকে মুক্তির দাবি কুবিসাস’র - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ ঈদগাঁও ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্য ১৬ ঘন্টা পর উদ্ধার সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল

সাংবাদিক শামসুজ্জামানকে মুক্তির দাবি কুবিসাস’র

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৪৭ বার

প্রথম আলোর সাাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্যরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে মুখে কালো কাপড় বেঁধে এ ঘটনার প্রতিবাদ জানান তাঁরা।

এসময় সাংবাদিকদের হাতে ‘মত প্রকাশের স্বাধীনতা চাই’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’, আমাদের জবানের স্বাধীনতা লাগবে’, ‘শামসের মুক্তি চাই’ ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই’ ইত্যাদি স্লোগান লেখা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দেখা যায়।

শহীদ মিনারে অবস্থান কর্মসূচী শেষে সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি বলেন, সংবাদ প্রকাশ করে শামস কোনো অপরাধ করেনি। তাঁকে অন্যায়ভাবে আটক সাংবাদিকতায় কালো অধ্যায় হয়ে থাকবে।

ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত সাংবাদিকতা চর্চায় ইতোমধ্যে বিষফোঁড়া হয়ে হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে এ আইনে এখন পর্যন্ত আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি করেছেন কুবিসাস সভাপতি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ বলেন, দেশের উন্নয়নে বাক-স্বাধীনতাও গুরুত্বপূর্ণ। স্বাধীন দেশে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে আটক কখনো ভালো কিছুর ইঙ্গিত দেয় না। অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানকে মুক্তি দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হোক।

প্রতিবাদী অবস্থান কর্মসূচীতে কুবিসাস’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net