1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৩৮ বার

ঠাকুরগাঁও জেলায় টয়লেটের রিং বসাতে গিয়ে মাটি ধসে লণ চন্দ্র পাল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। ২৯ মার্চ বুধবার পৌর শহরের ডিসি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লণ দিনাজপুরের বীরগঞ্জ থানার সাতোর ইউনিয়নের দনি দোলুয়া গ্রামের মৃত রাজবিহারী পালের ছেলে।

প্রত্যদর্শী সূত্র জানা যায়, ডিসি বস্তি এলাকায় মমতা বেগমের বাড়িতে কয়েকজন শ্রমিক মাটির গভীরে টয়লেটের রিং বসাচ্ছিলেন। এ সময় কাজ করতে করতে প্রায় ১৪টি রিং বসার পর লণের ওপর মাটি ধসে পড়ে। তার সাথে থাকা নারায়ন চন্দ্র চিৎকার করলে তাকে উদ্ধার করতে আশাপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লণের মৃতদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net