1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে র‌্যালি ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

নকলায় পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে র‌্যালি ও আলোচনা সভা

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৫৯৪ বার

শেরপুরের নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নে উলামা ঐক্য পরিষদের উদ্যোগে রমজান মাসকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুহস্পতিবার বিকেলে তারাকান্দা বাজারের মাদরাসার সামনে থেকে র‌্যালিটি বের হয়ে তারাকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তারাকান্দা বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- ৩নং উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো, উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানাক্বারী মাসুদুর রহমান,সহসভাপতি মাওলানা শামসুল হুদা,সহ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম,সহ সভাপতি হাফেজ হাসানুজ্জামান , আলহাজ আব্দুল হাকিম মাষ্টার, মাওলানা ছাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা হাসিবুল হক,ইউপি মেম্বার এনামুল হক,মাওলানা হুরমুজ আলী,মাওলানা সালাউদ্দিন,হাফেজ হাবিবুর রহমান ও মাওলানা আসরাফুল ইসলাম প্রমুখ।

বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখতে, অশ্লীল ছবি-সিনেমা প্রদর্শন বন্ধ রাখাসহ, জুয়া, নাটক ও বিভিন্ন গানের আসর বন্ধ রাখার দাবি উত্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net