1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকাস্থ নাঙ্গলকোটবাসীদের ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা  মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

ঢাকাস্থ নাঙ্গলকোটবাসীদের ইফতার ও দোয়া মাহফিল

মোবারক সভাপতি, দলিলুর সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৩৬২ বার

ঢাকায় বসবাসরত নাঙ্গলকোট-বাসীদের সেতু বন্ধনের সংগঠন নাঙ্গলকোট উন্নয়ন পরিষদ ( নাউপ) এর উদ্যেগে সাংগঠনিক সম্পাদক সোলায়মান সবুজ এর পরিচালনায় ও সংগঠনের সভাপতি মোঃ মোবারক হোসেন এর সভাপতিত্বে উত্তরার পলওয়েল কনভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নাঙ্গলকোটবাসীদের উপস্থিতিতে ঢাকায় যেন একখন্ড নাঙ্গলকোটের মিলন মেলায় পরিণত হয়েছে। সবার সাথে সবার আন্তরিকতা ও সৌহার্দ্যের যে মেল-বন্ধন তৈরি হয়েছে তা-এই সংগঠনকে প্রাণের সংগঠনে পরিণত করেছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. মোবারক হোসেন।

নাঙ্গলকোটবাসীদের এই ভ্রাতৃত্বের বন্ধন কে আরো দৃঢ় করার লক্ষ্যে ঢাকাস্থ নাঙ্গলকোটের সকল সামাজিক সংগঠনকে একত্রিত করে ভবিষ্যতে “নাঙ্গলকোট উৎসব” করার ঘোষণা দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক ড. মো. দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জামিরুল আকতার ,সাবেক ব্যাংকার সামছুল হক, কুমিল্লা প্লাস্টিক ইনডাস্ট্রিস এর চেয়ারম্যান বদিউল আলম, জামানস ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মো. বশিরুজ্জামান, নাঙ্গলকোট উপজেলা সমিতির সদস্য সচিব ফরিদ আহমেদ মজুমদার,ব্যবসায়ী এম মিজানুর রহমান, সমাজসেবক ও রাজনীতিবিদ হামদুল্লাহ আল মেহেদি, সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেন, দলিলুর রহমান মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী কাজী জগলুল আকবর শিপন, সাবেক ছাত্র নেতা ইয়াছিন আরাফাত, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল কবির জহির, উপদেষ্টা পরিষদের সদস্য ইন্জিনিয়ার ফয়েজ আহমেদ, মাওলানা এ.কে.এম আব্দুর রশিদ, এম. এ. ওহাব আবু, ইন্জিনিয়ার ওমর ফারুক, আবদুল্লাহ হিল বাকী, মোঃ মোশারফ হোসেন, ইকবাল হোসেন মজুমদার। এছাড়াও কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাঈন উদ্দীন ভূঁইয়া, জিয়াউর রহমান লিংকন, ফরিদ আহমেদ নয়ন, দলিলুর রহমান, আমজাদ হোসেন উজ্জলসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net