1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছবিসহ লালমনিরহাটে চোর সন্দেহে তরুনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি

ছবিসহ লালমনিরহাটে চোর সন্দেহে তরুনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৯২ বার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে সোহান(১৪) নামের এক তরুনকে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
আহত কিশোর সোহান উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর জামির বাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে।

অভিযোগে জানা গেছে, মা হারা সোহান মিয়া মামা আনিছার রহমানের বাড়িতে বসবাস করতঃ সাম্প্রতিক সময় ঢাকায় এক আত্নীয়ের বাসায় বেড়াতে গিয়ে রোববার ২ এপ্রিল বাড়ি ফিরে। এ সময় গ্রামের মেঠপথ ধরে পায়ে হেটে বাড়ি ফিরছিল সোহান। ব্যাঙ্গেরহাট এলাকায় পৌছলে টিউবয়েলের একটি সকেট রাস্তায় পড়ে থাকতে দেখে হাতে নেয় সে। এ সময় স্থানীয় ইসমাইলের ছেলে ওহাব মিয়া,সুভাসের ছেলে তাপস ও আজিজুলের ছেলে রানা মিয়াসহ কয়েকজন তাকে চোর সন্দেহে আটক করে।

পাশ্ববর্তী একটি মাছের প্রজেক্টে নিয়ে গিয়ে তরুন সোহানকে রশিতে বেঁধে মারপিট করে। একপর্যায়ে প্লাস দিয়ে তার শরীরের চামড়া টেনে ছিড়ে দিলে তার আত্নচিৎকারে উল্লাস করে নির্যাতনকারীরা। এতেও থেমে থাকেনি সোহানকে বাঁশ ডলা ২ বাঁশ দিয়ে শরীর চেপে ধরা) দেয় নির্যাতনকারীরা। এ সময় পাশে থাকা কেউ একজন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

যা থেকে খবর পেয়ে কিশোর সোহানের মামা আনিছার রহমান ভোটমারী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আহাদুল হোসেনসহ কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত সোহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় সোমবার ৩ এপ্রিল ৩জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সোহানের মামা আনিছার রহমান। তবে এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, খুব দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net