1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রকল্প: চোরাই ৮৮ লক্ষ টাকার ইলেক্ট্রিক্যাল সরঞ্জাম উদ্ধারসহ গ্রেপ্তার ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রকল্প: চোরাই ৮৮ লক্ষ টাকার ইলেক্ট্রিক্যাল সরঞ্জাম উদ্ধারসহ গ্রেপ্তার ১

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (প্রতিনিধি) চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৬৭ বার

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম এর তত্বাবধানে দুঃসাহসিক অভিযানে বাঁশখালী গন্ডামারা এসএস পাওয়ার প্রজেক্টের ভিতর হতে চোরাই হওয়া ৮৮ লক্ষ টাকা মূল্যের ইলেক্ট্রিক্যাল ১১০টি ফ্লাক্সিবল চেইন উদ্ধার করেছে থানা পুলিশের চৌকশ একটি টিম। এ সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে একজনকে।

গোপন সংবাদে খবর পেয়ে সোমবার (৩ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করে গুনাগরি খাসমহল এলাকা থেকে ইলেক্ট্রিক্যাল ১১০টি ফ্লাক্সিবল চেইন উদ্ধার পূর্বক তোফাইয়েল হোসেন (৩০) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী তোফাইয়েল হোসেন উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার নুরুল আলমের পুত্র।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম জানান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ বিপিএম এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদে খবর পেয়ে চুরি হওয়া ৮৮ লক্ষ টাকা মুল্যর ইলেক্ট্রিক্যাল ১১০টি ফ্লাক্সিবল চেইন বাসে করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ওই আসামীকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আসামীর বিরোদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net