1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে টেকনিক্যাল কলেজের জন্য ৫  কোটি টাকার জমির দলিল হস্তান্তর করলেন  নজরুল ইসলাম চৌধুরী এম.পি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

চন্দনাইশে টেকনিক্যাল কলেজের জন্য ৫  কোটি টাকার জমির দলিল হস্তান্তর করলেন  নজরুল ইসলাম চৌধুরী এম.পি

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৪৬০ বার

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায় টেকনিক্যাল কলেজ স্থাপনের জন্য ৫ কোটি 
টাকার জমির দলিল হস্তান্তর করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য 
নজরুল ইসলাম চৌধুরী। গত ৩ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের 
নিকট এই দলিল হস্তান্তর করেন নজরুল ইসলাম চৌধুরী এম.পি। এই 
সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত 
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এম.পি, সচিব মো. 
আবদুর রউফ, মহাপরিচালক মো.নুরুজ্জামান। খুব শীঘ্রই চট্টগ্রাম-
কক্মবাজার মহাসড়কের পাশে মনোরম পরিবেশে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম 
চৌধুরী টেক্রটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কাজ শুরু হবে। 
এই টেকনিক্যাল কলেজটি স্থাপিত হলে চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামের 
শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা স্বাম্বলম্বী হতে 
পারবে। নজরুল ইসলাম চৌধুরী এম.পির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন 
হবে। তিনি তার ব্যক্তিগত অর্থে ৫ কোটি টাকা মূল্যের জমি ক্রয় করে 
টেকনিক্যাল কলেজের জন্য মন্ত্রণালয়ের সচিবের নিকট দলিল হস্তান্তর 
করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net