ঢাকা   ১২:০২:৪৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

খাগড়াছড়িতে সাড়ে তিন একরের অধিক জায়গায় ত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা মূল্যের গাঁজা জব্দ

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৩০৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার গুইমারা থানাধীন ১নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ লোকালয় থেকে প্রায় ১৫ কি.মি দূরে চৌধুরী পাড়া নামক স্থানে দূর্গম পাহাড়ী এলাকার মধ্যে ৩.৫ (সাড়ে তিন) একরের অধিক পরিত্যাক্ত ভূমিতে চাষাবাদরত অবস্থায় ৩০২৫ (তিন হাজার পঁচিশ) টি গাঁজা গাছ যার সমুদয় ওজন ৩০,২৫০ (ত্রিশ হাজার দুইশত পঞ্চাশ) কেজি, যার আনুমানিক মুল্য ৩০,২৫০০০০০ (ত্রিশ কোটি পঁচিশ লক্ষ) টাকার অধিক জব্দতালিকা মূলে জব্দ করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জনাব মুক্তা ধর, পিপিএম (বার) নের্তৃত্বে গুইমারা থানার বিশেষ আভিযানিক দল।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় এবং পুলিশ সুপারের দক্ষ নেতৃত্বে জেলা পুুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে যাচ্ছে।

এই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় অসাধু ব্যবসায়ী অত্র থানার দূর্গম পাহাড়ের গহীণ জঙ্গলে সুপরিকল্পিতভাবে বানিজ্যিক ভিত্তিতে বিশাল এলাকা নিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চাষাবাদ করছে। পরবর্তীতে পুলিশ সুপারের নের্তৃত্বে অফিসার ইনচার্জ গুইমারা থানাসহ থানার একাধিক চৌকস টিম অদ্য ১৬ জানোয়ারী সকাল

০৭:৩০ ঘটিকা থেকে ১৪.৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করেন এবং তিন একরের অধিক জায়গা জুড়ে অবস্থিত গাঁজার বিশাল বাগান উদঘাটন করেন। ঘটনাস্থলে প্রাপ্ত জব্দকৃত ৩০২৫ (তিন হাজার পঁচিশ) টি গাঁজা গাছ যার ওজন ৩০,২৫০ (ত্রিশ হাজার দুইশত পঞ্চাশ) কেজি যার আনুমানিক মুল্য ৩০,২৫০০০০০ (ত্রিশ কোটি পঁচিশ লক্ষ) টাকা। উপস্থিত বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম এর উপস্থিতিতে জব্দকৃত গাঁজার মধ্যে ১৫ কেজি গাঁজা নমুনা আলামত হিসেবে সংরক্ষন করে অপরাপর ৩০,২৩৫ কেজি গাঁজা ঘটনাস্থলে ধ্বংস করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি