1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২৭৮ বার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে গৌরাঙ্গ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৩০ জানুয়ারী মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ পৌর রেলস্টেশনের উত্তরে জগঁথা ফকিরপাড়ার ৪৫২ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে । পীরগঞ্জ রেল স্টেশনের সহকারি মাষ্টার সোহরাব হোসেন সুজন ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । নিহত গৌরাঙ্গ রাণীশংকৈল উপজেলার কাতিহার চৌরঙ্গী এলাকার প্রভাতের ছেলে। গৌরাঙ্গ পেশায় একজন রাজমীস্ত্রি ছিলেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন জানান, ৩০ জানুয়ারী মঙ্গলবার দুপুরের দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তঃনগর ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে জগঁথা এলাকা অতিক্রম করার সময় ঐ যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net