1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতে প্রার্থী হয়েছি : চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত

নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতে প্রার্থী হয়েছি : চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান

চৌদ্দগ্রামে স্বতন্ত্র প্রার্থী, পৌরসভার সাবেক মেয়র মো: মিজানুর রহমান মিজান এর ফুলকপি মার্কার সমর্থনে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ২৫৮ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

বুধবার (০৩ জানুয়ারি) বিকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো: মিজানুর রহমান মিজান।

প্রধান অতিথির বক্তব্যে মো: মিজানুর রহমান মিজান বলেন, ‘আজকে চৌদ্দগ্রাম উন্নয়নের পরিবর্তে সন্ত্রাসের জনপদে রূপান্তর করা হয়েছে। এ চৌদ্দগ্রামে মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর সেনানী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দীন রেজা বীর প্রতীক ও একজন কলেজ অধ্যক্ষের উপর পরিকল্পিত হামলা করা হয়। গত ৬ জুন চৌদ্দগ্রামবাসী পৌরসভায় অস্ত্রের ঝনঝনানি দেখেছে। সেদিন দলীয় অনেক নেতাকর্মী আহত হয়েছে। সেদিন রক্তে রঞ্জিত হয়েছিলো চৌদ্দগ্রামের রাজপথ। চৌদ্দগ্রাম বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করা হয়েছে। চৌদ্দগ্রামের আওয়ামী লীগ দলীয় ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে, হামলা-মামলার শিকার হয়েছে। চৌদ্দগ্রামের মানুষ এমপি লীগের রোষানল থেকে বাঁচতে চায়। যার প্রতিবাদে ও সাধারণ জনগণের প্রত্যাশা পূরণে আমি ফুলকপি প্রতীক নিয়ে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করতে এসেছি। নির্যাতিত নিপিড়ীত মানুষের পক্ষে কথা বলার জন্য আমি আজ নির্বাচনে প্রার্থী হয়েছি।’

তিনি আরো বলেন, ‘চৌদ্দগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ নেই। পূরনো দিনের মতউ রয়ে গেছে স্বাস্থ্য সেবা। আওয়ামী লীগ দলীয় সরকার দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পরেও কেনো সরকারী এ হাসপাতালটি ৫০ শয্যা থেকে উন্নীত হয়নি। দক্ষিণ চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশি সেবা সহজকরণের লক্ষে একটি পুলিশ ফাঁড়ি গঠন সময়ের দাবি ছিলো। কিন্তু এমপি সাহেব তাহা করতে ব্যর্থ হয়েছেন।’

এ সময় তিনি নৌজার প্রার্থী মুজিবুল হক মুজিব এমপিকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘আপনি শুধু বলেন মেয়র মিজানকে আমি তিনবার পৌর মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছি। পরিবর্তন দরকার ছিলো, তাই অন্যকে মনোনয়ন দিয়েছি। আপনিও তো আটবার এমপি পদে দলীয় মনোনয়ন পেয়েছেন৷ আপনি তো কখনো নিজের পরিবর্তনের কথা বলেন না। চৌদ্দগ্রামের মানুষ আজ পরিবর্তনের পক্ষে কথা বলায় আপনি তাদেরকে হুমকি-ধমকি দিচ্ছেন। আপনার জন্য আমার পরিবারের অবদান আপনি কিভাবে ভুলে গেলেন মুজিব ভাই? দলীয় ত্যাগী নেতাকর্মীদের হয়রানি করতে আপনার হৃদয়ন কি একটুও কাঁপেনা? চৌদ্দগ্রামের মানুষের সাথে আপনি অসদাচরণ করে তাদের মন থেকে উঠে গেছেন। আপনার আশ্রয়-প্রশ্রয়ে দলীয় গুরুত্বপূর্ণ পদ পদবী দখল করে আছে হাইব্রিড কিছু লোক।’

তিনি আরো বলেন, ‘চৌদ্দগ্রামের যুবসমাজ আজ বেকারত্বের বোঝা মাথায় নিয়ে নানান কষ্টে দিনাতিপাত করছে। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থাকার পরও আপনি তাদের জন্য কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি। চৌদ্দগ্রামের মানুষ বলে, আপনার জন্য রক্ত দিয়েছে চৌদ্দগ্রামের মানুষ, অথচ চাকুরী পায় ভিন্ন উপজেলার মানুষরা। চৌদ্দগ্রামের সর্বত্র আপনি ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। আমার পোস্টার ছিড়ে, নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করে আমাকে চৌদ্দগ্রামের মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না।’

তিনি আরো বলেন, ‘আমি যদি এমপি নির্বাচিত হই তাহলে চৌদ্দগ্রামে সকল হানাহানি বন্ধ হবে। চৌদ্দগ্রাম হবে শান্তির জনপদ। ভিন্ন দলের নেতাকর্মীরাও এ চৌদ্দগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদে বসবাস করার সুযোগ পাবে। চৌদ্দগ্রামের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নয়ন, বেকার যুবকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া সহ উন্নত ও স্মার্ট চৌদ্দগ্রাম বিনির্মানে নিরলসভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।’

এ সময় তিনি সকল হিংসা বিভেদ ভুলে আগামী ৭ জানুয়ারি সারাদিন ফুলকপি মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করে সকল অন্যায়-অত্যাচারের সমুচিত জবাব দিতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান এর সভাপতিত্বে ও পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস মিয়াজীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর কাজী জহিরুল কাইয়ুম বাচ্চু মিয়ার পুত্র কবি কাজী কামাল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আলকরা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দীন রেজা বীর প্রতীক, জগন্নাথদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, গুনবতী ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি আলী আশ্বব, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, উপজেলা কৃষক লীগের সভাপতি ও গুনবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শাহ হেলাল খুরশিদ, আওয়ামী লীগ নেতা গোলাম মাওনা শিল্পী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, পরিবহন মালিক সমিতির নেতা চৌধুরী জাফর আহমেদ, মুন্সীরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান খোকা, আলকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু, কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ নয়ন, কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন শান্ত, আলকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াদ হোসেন জাবেদ, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আবদুল জলিল পাটোয়ারী, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শামছুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, উপজেলা যুবলীগ নেতা কাজী ইকবাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net