1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুর জেলা বিএনপির ১০ নেতা-কর্মী আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

সৈয়দপুর জেলা বিএনপির ১০ নেতা-কর্মী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ২৬১ বার

মোঃ জাকির হোসেন,
নীলফামারী প্রতিনিধি ঃ

সন্ত্রাস দমন ও বিস্ফোরণের নিয়ন্ত্রণ মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে নীলফামারীর সৈয়দপুর জেলা বিএনপির ১০ নেতা-কর্মী আটক হয়েছে। বুধবার (৩ জানুয়ারী) নীলফামারীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জামিন আবেদন নাকচ করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
আটক নেতারা হলেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম ওবায়দুল ইসলাম, সদস্য প্রভাষক শওকত হায়াত শাহ, কোষাধ্যক্ষ ও সাবেক পৌর কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান, সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু, যুবদল নেতা আনোয়ার হোসেন হাবলু, বিএনপি কর্মী জাহিদ হাসান, শাহীন আকতার, দেলোয়ার হোসেন, মাহবুব আলম, লাড্ডান ওরফে ইমরান।
গত বছরের ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ পন্ড হওয়ার ঘটনায় ঘোষিত হরতালের প্রথমদিন কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে জেলা বিএনপির অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় বিশৃঙ্খলা হয়। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি অফিস থেকে লাঠিসোটা উদ্ধার করে এবং সন্ত্রাস দমন ও বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
এই মামলায় ১৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামাদের আসামী করা হয়। এরপর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর তারিক আজিজ ও যুবদলের যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু কে গ্রেফতার করা হয়। অন্য আসামীরা হাইকোর্টের অন্তবর্তীকালীন জামিন নেয়। আগামীকাল ৪ জানুয়ারী পর্যন্ত এর মেয়াদ ছিল। সেকারণে বুধবার নিম্ন আদালতে হাজির হয়ে আবার জামিন প্রাপ্তির আবেদন করে এই ১০ নেতা।
নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল করিম তাদের আবেদন নাকচ করে জামিন না দিয়ে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, বিএনপি নেতাকর্মী শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় পুলিশ আটক করে মিথ্যা মামলা দিয়েছে। বিএনপি দলীয় অফিসে থেকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড বা অগ্নিসন্ত্রাসী কাজ বিএনপি করে না। বিএনপি একটি শান্তি প্রিয় দল। আমরা আটককৃতদের মুক্তি দাবি করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net