1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামকে মাদকমুক্ত, শান্তির ও উন্নত চৌদ্দগ্রাম হিসেবে গড়ে তুলবো : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল নাসের চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার

চৌদ্দগ্রামকে মাদকমুক্ত, শান্তির ও উন্নত চৌদ্দগ্রাম হিসেবে গড়ে তুলবো : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল নাসের চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৩২৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি, সাবেক মুখ্য সচিব, জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে তার নিজ এলাকায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট এর ভয়াল রাতে শহীদ হওয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও তার পরিবারের সদস্যদের। এছাড়াও স্মরণ করছি ৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৩০ লক্ষ বীর মুক্তিযোদ্ধা সহ ইজ্জত হারানো ২ লক্ষাধিক মা-বোনদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তিনি আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমাকে তাঁর উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। এই দায়িত্বপ্রাপ্তি আমার জন্য যেমন সম্মানের, তেমনী সমগ্র চৌদ্দগ্রামবাসীর জন্যও তা যথেষ্ট সম্মানের। একই সঙ্গে এটি আমার জন্য বড় চ্যালেঞ্জেরও বটে। বাংলাদেশ এখন উন্নয়নের উড়াল সেতুতে রয়েছে। যারফলে বহিঃবিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলি টানেল নির্মাণ, মেট্রোরেল সার্ভিস চালু সহ অনেক মেঘা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। দেশের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহ প্রায় সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে। বিগত দিনের তুলনায় কর্মসংস্থান বেড়েছে অনেকগুন। ভবিষ্যতেও কর্মসংস্থান বৃদ্ধি করে বেকারত্ব আরো কমিয়ে আনা হবে।’

এ সময় তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আরো বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তারমধ্যে অন্যতম হলো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিপূর্বে ঘোষনা দিয়ে দেশকে ডিজিটাল হিসেবে রূপান্তর করেছেন। এখন তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন। তাঁর যোগ্য নেতৃত্বে এটিও সম্ভব হবে ইনশাআল্লাহ। সকলের সমন্বিত প্রচেষ্টায় চৌদ্দগ্রামকে মাদকমুক্ত ও শান্তির চৌদ্দগ্রাম হিসেবে গড়ে তুলবো। সেই সঙ্গে চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমি সর্বোচ্চ মেধা ব্যয় করে কাজ করবো। একটা কথা মনে রাখবেন, আমি সবসময় সাধারণ মানুষের পক্ষে থাকবো। দুর্নীতি, অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা সহ কোনো অন্যায় চৌদ্দগ্রামে বরদাস্ত করা হবে না। সর্বোপরি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে এ চৌদ্দগ্রামকে উন্নত চৌদ্দগ্রামে রূপান্তর করা হবে ইনশাআল্লাহ।

শনিবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নবাসী কর্তৃক আয়োজিত বিজয়করা স্কুল এন্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে তিনি শিক্ষার্থী সহ উপস্থিত সকলের উদ্দেশ্যে এসব কথা বলেন।

জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ জানে আলম ভূঁইয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (সুরক্ষা বিভাগ) সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাবিরুল আলম খাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জগন্নাথদীঘি ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক জেবু, এছাক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মারুফ হোসেন মজুমদার, যুবলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন খোকন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ রাসেল প্রমুখ।

এদিকে শনিবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, মেজর জেনারেল (অব:) হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভিপি মাহবুব হোসেন মজুমদার, কাজী ফখরুল আলম ফরহাদ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা সহ পৌরসভার কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃৃবৃন্দ।

এর আগে তিনি চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ সহ চৌদ্দগ্রাম ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন করেন। পরে তিনি নিজ এলাকায় গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন এবং তার মা-বাবা ও শাহ সুফি আবদুর রহমান (রহ.) এর মাজার জিয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net